• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১১:১৩:০৫ (14-Jun-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ‘মায়ের ডাক’ সংগঠন-এর সদস্যরা

১৪ জুন ২০২৬ রাত ০৯:০৯:২৩

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ‘মায়ের ডাক’ সংগঠন-এর সদস্যরা

ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

১৪ জুন রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে তারা সাক্ষাৎ করেন। এর আগে, মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের ২৬ জন সদস্য জাতীয় সংসদের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্যালারিতে বসে অধিবেশনের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন।

বিএনপি চেয়ারম্যান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জনাব তারেক রহমান, এমপি অধিবেশনে উপস্থিত ছিলেন।

রোববার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন)-এর ষষ্ঠ কার্যদিবসের অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রসঙ্গত, ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ প্রতিপাদ্যকে ধারণ করে এবারের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সৌদি থেকে দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি
সৌদি থেকে দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি
১৪ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:২০

Follow Us