• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০২:৫৫:৫১ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

গণভোট সংবিধানের চেয়েও সুপ্রিম অবস্থানে: শফিকুর রহমান

৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪৬:০৭

গণভোট সংবিধানের চেয়েও সুপ্রিম অবস্থানে: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: গণভোট সংবিধানের চেয়েও সুপ্রিম অবস্থানে থাকে বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান। তিনি গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি জানিয়েছেন।

৩ এপ্রিল শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির।

ক্ষমতাসীন দলকে উদ্দেশ করে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তিনি প্রশ্ন তোলেন, দেশে প্রথম গণভোট আয়োজনের সময় সংবিধানে এর উল্লেখ ছিল কি না। তার মতে, গণভোটই সর্বোচ্চ জনগণের রায়, যা সংবিধানের ঊর্ধ্বে স্থান পেতে পারে।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন পর্যন্ত গণভোটের পক্ষে অবস্থান নিলেও পরে তা থেকে সরে এসেছে সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষ। গণতন্ত্রে বিশ্বাস করলে সবাইকে গণভোটের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলনের ডাক দিয়ে শফিকুর রহমান বলেন, জনগণের রায় অস্বীকার করা ফ্যাসিবাদের সূচনা। প্রয়োজনে জুলাইয়ের মতো আবারও রাজপথে নামার ঘোষণা দেন তিনি।

এ সময় তিনি জানান, জনগণের অধিকার আদায়ে ১১ দলীয় জোটের আন্দোলন চলবে এবং আগামীকাল ঢাকায় কর্মসূচি পালন করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১০ জুন ২০২৬ দুপুর ০২:২১:৫৬


খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
১০ জুন ২০২৬ দুপুর ০১:৫৪:৫৬





২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৭:২৩

Follow Us