• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:৫৫:৫৯ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

বিরোধীদলীয় নেতার সঙ্গে আইক্যাপ সেক্রেটারি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

৮ জুন ২০২৬ বিকাল ০৩:৫৩:১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে আইক্যাপ সেক্রেটারি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমানের সঙ্গে ইন্টারনাল ক্যাপিটাল অ্যাডিকুয়েসি অ্যাসেসমেন্ট প্রসেস (আইক্যাপ) এর সেক্রেটারি জেনারেল ওহ সং এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

৮ জুন সোমবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন আইক্যাপ এর সেক্রেটারিয়েট অফিসার পার্ক বিয়ংচান এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান।

বৈঠকে ওহ সং এর কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, সংগঠনটির পরবর্তী স্ট্যান্ডিং কমিটির সভা মঙ্গোলিয়াতে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে তিনি মাননীয় বিরোধীদলীয় নেতাকে সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।

এছাড়া, আইক্যাপএর স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নিয়েও উভয় পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে যোগাযোগ সম্প্রসারণের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১০ জুন ২০২৬ দুপুর ০২:২১:৫৬


খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
১০ জুন ২০২৬ দুপুর ০১:৫৪:৫৬



Follow Us