• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই ফাল্গুন ১৪৩২ রাত ০৮:১০:৫৭ (27-Feb-2026)
  • - ৩৩° সে:
ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।২৭ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর ১২টার দিকে কালীগঞ্জ থানা মোড়ে দলীয় কার্যালয়ে মিটিং চলাকালে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানার সামনে অবস্থিত ধানের শীষ প্রতীকের পরাজিত প্রার্থী মো. রাশেদ খানের দলীয় কার্যালয়ে সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের নিয়ে বৈঠক চলছিল। এ সময় নেতাকর্মীদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এক পক্ষ ধাওয়া খেয়ে থানার ভেতরে ঢুকে পড়ে। সেখানেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।সংঘর্ষ থামাতে গেলে তিন পুলিশ সদস্যসহ মোট ১০ জন আহত হন।এ বিষয়ে বিএনপি প্রার্থী মো. রাশেদ খান বলেন, ‘সকালে দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা দেখা করতে এলে কথা বলতে বলতে একপর্যায়ে নিজেদের মধ্যে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। পরে তা হাতাহাতিতে গড়ায়। পুলিশ থামাতে এলে তাদের সঙ্গেও বাকবিতণ্ডা হয়। ঠিক কী কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা স্পষ্ট নয়।’কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন জানান, আহত পুলিশ সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।