• ঢাকা
  • |
  • শনিবার ৬ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:৩৫:৩০ (20-Jun-2026)
  • - ৩৩° সে:
দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ডেস্ক রিপোর্ট: দুপুরের মধ্যে দেশের ৯ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর। এ সময় বৃষ্টি ও বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।২০ জুন শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, দিনের প্রথমার্ধে রংপুর, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।এ অবস্থায় এসব জেলার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সার্বিক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।