• ঢাকা
  • |
  • সোমবার ২১শে বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:২৯:৫৫ (04-May-2026)
  • - ৩৩° সে:

দুপুরের মধ্যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

৪ মে ২০২৬ সকাল ১০:০০:২২

দুপুরের মধ্যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক: দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

৪ মে সোমবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় জানানো হয় এ তথ্য।  

Ad
Ad

এতে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।

Ad

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমতাত্রা রেকর্ড করা হয়েছে খুলনাতে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে, সর্বনিম্ন ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটে। একইসময়ে সর্বোচ্চ ১২৭ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয় হাতিয়ায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us