• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২৮:৪৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে স্কুল শিক্ষক হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

১৬ অক্টোবর ২০২৪ সকাল ০৮:৫২:২৮

ঝিনাইদহে স্কুল শিক্ষক হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে স্কুল শিক্ষক জোনাব আলী হত্যা মামলার রায়ে তরিকুল ইসলাম ও মনিরুদ্দীন নামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। ১৫ অক্টোবর মঙ্গলবার বিকালে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মুহাম্মাদ জাকারীয়া এই রায় ঘোষণা করেন।

Ad

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৮ ডিসেম্বর রাতে কোটচাঁদপুর উপজেলার শেরখালী বাজারের একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় বহরমপুর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও আওয়ামী লীগ কর্মী জোনাব আলিকে গুলি করে হত্যা করে।

Ad
Ad

এ সময় বাজারের মানুষ তাদের ধাওয়া করলে দুর্বৃত্তরা দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। আক্রমণকারীরা একটি বাজাজ প্লাটিনাম মোটরসাইকেল ফেলে রেখে যায়। এঘটনায় নিহতের পরিবার কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করে।

এরমধ্যে রানা নামে এক আসামি পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয়। আদালত ২৩ জনের সাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার বিকালে কুশনা গ্রামের তরিকুল ও গুড়পাড়া গ্রামের সাবেক চরমপন্থি নেতা মনিরুদ্দীনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১১ জনকে বেকসুর খালাস প্রদান করেন। রাষ্ট্রপক্ষে পিপি অ্যাড ইসমাইল হোসেন ও আসামি পক্ষে অ্যাড আজিজুর রহমান মামলাটি পরিচালনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us