• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:১২:৩৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই

১২ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:২৮:৩৯

কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুর জেলার কচুয়া থানায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ১১ ডিসেম্বর বুধবার ভোর ৫টায় উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সেঙ্গুয়া মিয়াজী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।

Ad

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বুধবার ভোর ৫টার দিকে আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যে ৩টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে সব শেষ।

Ad
Ad

ভুক্তভোগী সালমা বেগম বলেন, বৈদ্যুতিক মিটার বিস্ফোরণ হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনায় আমার নতুন ২টি বসতঘর পুড়ে গেছে। ভিতর থেকে কিছুই বের করা সম্ভব হয়নি। ঘরে নগদ ৩০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণ, ৩টি মোবাইল, ফ্রিজ ও আসবাবপত্র ছিল। সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় অধিবাসী শহিদ উল্যাহ, ওয়াজী উল্যাহ ও ইউনুছ মিয়াজী জানান, ভোরে ওই বাড়ির প্রবাসী আহসান উল্যাহ মিয়াজীর ঘর থেকে বৈদ্যুতিক মিটার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান ও লোকজনের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে ৩টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় লোকজন ঘর থেকে বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইউপি সদস্য মো. আলাউদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো একেবারেই নিঃস্ব হয়ে গেছে। তাদের ঘরগুলি ও ঘরের ভিতরে থাকা টাকা পয়সা, সোনা গয়না ও আসবাবপত্র সব কিছু পুড়ে গেছে। ঘর থেকে কিছুই বের করা সম্ভব হয়নি।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তার জন্য উপজেলা প্রশাসনের কাছে সাহায্য চাওয়া হবে। জিনিস পত্রের অনেক ক্ষতি হলেও আল্লাহর রহমতে মানুষের কোন ক্ষয়ক্ষতি হয়নি। সবাই ঘর থেকে বেরিয়ে পড়েছিল। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us