• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:৪৫:৫৫ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

পানির ট্যাংক থেকে আটক হলেন আওয়ামী লীগ নেত্রী কাবেরী

২৭ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:৫০:২৬

পানির ট্যাংক থেকে আটক হলেন আওয়ামী লীগ নেত্রী কাবেরী

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের চকবাজার থেকে আওয়ামী লীগ নেত্রী নাজনীন সরওয়ার কাবেরীকে আটক করা হয়েছে। অভিযানের সময় আটক এড়াতে ওই এলাকার একটি ভবনের ছাদে থাকা পানির ট্যাংকে লুকিয়েছিলেন তিনি।

২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর দেবপাহাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

কাবেরী কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কক্সবাজারের একাধিক আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছিলেন। তিনি কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ছোট বোন।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগ নেত্রী কাবেরীকে বিশেষ অভিযান পরিচালনা করে আটক করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
২২ জুন ২০২৬ সকাল ০৯:৪০:৫৫




সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
২২ জুন ২০২৬ সকাল ০৮:৫৭:৫১

Follow Us