পাবনা প্রতিনিধি: পাবনায় অবৈধভাবে তেল মজুত রাখার অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৩ মার্চ শুক্রবার সকালে পূর্ব বনগ্রাম বাজার এবং চিনাখড়া বাজারে বাজার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি।


অভিযানকালে পূর্ব বনগ্রাম বাজারে আজিমুদ্দীনের তেলের দোকানে অবৈধভাবে তেল মজুত রাখার অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে সুজানগর উপজেলার চিনাখড়া বাজারে মেসার্স নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় অবৈধভাবে মজুত রাখা তেল উদ্ধার করে তা সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয় বলে জানা গেছে। অভিযানে সর্বমোট দুইটি বাজারে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় অভিযানে সহায়তা করেন পাবনা জেলা পুলিশের একটি চৌকস টিম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available