• ঢাকা
  • |
  • রবিবার ১লা চৈত্র ১৪৩২ বিকাল ০৪:৩২:০৬ (15-Mar-2026)
  • - ৩৩° সে:

টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

১৫ মার্চ ২০২৬ দুপুর ০২:৪১:০২

টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: প্রথম এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে বেশ ভালো একটি মিল রয়েছে। দু’দলই একবার করে অলআউট হয়েছিল ১১৪ রানে। প্রতিবারই পরাজিতের কাতারে থেকেছে ১১৪ রান করা দলটি। একটি পাকিস্তান এবং অন্য দলটি বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি আজ অনুষ্ঠিত হচ্ছে। যেটি অঘোষিত ফাইনাল। জিতলেই সিরিজ নিজেদের করে নেবে বিজয়ী দল। সে লক্ষ্যে এরই মধ্যে টস করতে নেমেছে বাংলাদেশ এবং পাকিস্তানের দুই অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও শাহিন শাহ আফ্রিদি।

Ad
Ad

টস জিতলেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদি।

Ad

বাংলাদেশ একাদশ

সাইফ হাসান, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ

সাহিবজাদা ফারহান, মা’জ সাদাকাত, গাজি ঘোরি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আগা, আব্দুল সামাদ, সাদ মাসুদ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, হারিস রউফ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বগুড়া-৬ উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ
বগুড়া-৬ উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ
১৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৬:৫৫


নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ গ্রেফতার ২২
নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ গ্রেফতার ২২
১৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৫:৫৬





টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান
টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান
১৫ মার্চ ২০২৬ দুপুর ০২:৪১:০২




Follow Us