• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৪৮:১৮ (09-Apr-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ার মিরপুরে ইউএনও’র হঠকারী সিদ্ধান্তে বিদ্যুৎহীন পু‌রো উপ‌জেলা

৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৩৭:৪৪

কুষ্টিয়ার মিরপুরে ইউএনও’র হঠকারী সিদ্ধান্তে বিদ্যুৎহীন পু‌রো উপ‌জেলা

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের হঠকারী সিদ্ধান্তে বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত রয়েছে উপ‌জেলাবাসী। বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

৯ এপ্রিল  বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ বিভাগের কর্মীরা বিদ্যুৎ লাইন মেরামতের জন্য মোটরসাইকেল যোগে যাওয়ার জন্য গাড়ির জ্বালানি প্রয়োজন হলে মেসার্স মল্লিক ফিলিং স্টেশনে গাড়ির তেল নিতে যায়। এসময় মেসার্স মল্লিক ফিলিং স্টেশনে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজকে নিজেদের পরিচয় দিয়ে তেল চাইলে তিনি লাইনে দাড়িয়ে তেল নেয়ার নির্দেশ দেন। অন্যথায় তার উপর আইন প্রয়োগের হু‌শিয়ারী দেন।

Ad
Ad

এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেট নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ইউএনও`র এমন হটকারী সিদ্ধান্তে উপজেলাবাসী বিদ্যুৎহীন হয়ে পড়ে। অন্যদিকে বিদ্যুৎ না থাকায় ব্যাংকসেবা বন্ধ হয়ে পড়লে ব্যবসা-বাণিজ্যসহ স্বাভাবিক জীবন যাপন স্থবির হয়ে হ‌য়ে যায়।

Ad

এ ব্যাপারে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আরিফুল হক জানান বিদ্যুৎ সেবা চলমান রাখতে আমার দপ্তরের কর্মচারীরা ফিলিং স্টেশনে তেল নিতে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঐদ্ধত্যপূর্ণ আচরণ করে। গাড়ির তেল না পেলে বিদ্যুৎসেবা বন্ধ হয়ে যাবে। ফলে জনদুর্ভোগ সৃষ্টি হবে।

এ ব্যাপারে জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান`র সা‌থে মুঠোফোনে আলাপ কর‌লে তি‌নি জানান বিষয়টি আমি অবগত হয়েছি। তদন্ত করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়েছে। এ ব‌্যাপা‌রে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ বক্তব‌্য দি‌তে অপারগতা প্রকাশ ক‌রেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪০ দিন পর মুসলিমদের জন্য খুলল আল-আকসা মসজিদ
৪০ দিন পর মুসলিমদের জন্য খুলল আল-আকসা মসজিদ
৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩০



সায়েদাবাদে ১০০ বাস কাউন্টার সিলগালা
সায়েদাবাদে ১০০ বাস কাউন্টার সিলগালা
৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৬:৫৫




হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:০৬:৩৪




Follow Us