• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৭:২২:০০ (15-May-2026)
  • - ৩৩° সে:

ব্রহ্মপুত্র নদে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

১৫ মে ২০২৬ বিকাল ০৫:২৪:৫৮

ব্রহ্মপুত্র নদে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার লাঙ্গলবন্দ মহজমপুর এলাকায় নলি সাধু আশ্রমের সামনে ব্রহ্মপুত্র নদ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

১৫ মে শুক্রবার দুপুর প্রায় ৩টার দিকে স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজন ব্যক্তি ও নৌকার মাঝির সহায়তায় মরদেহটি নদীর কিনারায় নিয়ে আসে।

Ad
Ad

পরে কামতাল ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে।
লপরবর্তীতে মরদেহটি নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Ad

কামতাল ফাঁড়ির ইনচার্জ শাহাদাত হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি ৮ থেকে ১০ দিন আগের। মরদেহটি পচে যাওয়ায়।তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, “মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










টানা ৪ দিন অতি ভারী বৃষ্টির আভাস
টানা ৪ দিন অতি ভারী বৃষ্টির আভাস
১৫ মে ২০২৬ বিকাল ০৩:৪৯:৫৪


Follow Us