ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬”।
এ উপলক্ষে ১৫ মে শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন এশিয়ান টেলিভিশনের বাতেন বিপ্লব। রানারআপ হয়েছেন দৈনিক নয়াদিগন্তের জাফর ইকবাল। যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেছেন দৈনিক কালের কণ্ঠের জয়নাল আবেদিন এবং প্রতিদিনের বাংলাদেশের শামীম হাসান।

(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available