• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১১:১১:৪০ (15-May-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা নেই, আন্তরিকতা দেখালেই আলোচনা: ইরান

১৫ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:১১

যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা নেই, আন্তরিকতা দেখালেই আলোচনা: ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের ওপর ইরানের কোনো আস্থা নেই। তবে ওয়াশিংটন সত্যিকার অর্থে আন্তরিকতা দেখালে তেহরান আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে।

১৫ মে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

Ad
Ad

ভারতের নয়াদিল্লিতে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাঘচি বলেন, যুদ্ধ অবসানে চলমান আলোচনা এখনো স্থগিত রয়েছে।

Ad

তিনি জানান, হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল করতে পারবে। তবে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িত দেশগুলোর জাহাজ এ সুবিধার বাইরে থাকবে। একই সঙ্গে ওই নৌপথে চলাচলকারী জাহাজগুলোকে ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে চলার আহ্বান জানান তিনি।

আরাঘচির ভাষায়, হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি খুবই জটিল। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা বিরোধপূর্ণ বার্তা আলোচনার বিষয়ে ইরানের আস্থাহীনতা আরও বাড়িয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় চলমান কূটনৈতিক প্রক্রিয়া ব্যর্থ হয়নি, তবে তা এখন জটিল অবস্থায় রয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, তেহরান এখনো যুদ্ধবিরতি বজায় রেখে কূটনীতির সুযোগ দিতে চায়। তবে প্রয়োজন হলে আবারও সংঘাতে ফেরার প্রস্তুতিও রয়েছে বলে সতর্ক করেন তিনি।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, ইরান ইস্যুতে তার ধৈর্য ফুরিয়ে আসছে। পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় তিনি একমত হয়েছেন যে, তেহরানকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে হবে।

তবে এ বিষয়ে আরাঘচি বলেন, যেকোনো দেশ যদি মধ্যস্থতায় সহায়তা করতে চায় বিশেষ করে চীন তাহলে তাদের উদ্যোগকে স্বাগত জানাবে তেহরান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us