• ঢাকা
  • |
  • শনিবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৫:৩৩:১২ (16-May-2026)
  • - ৩৩° সে:

নাটোরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

১৬ মে ২০২৬ দুপুর ০২:৩১:০৫

নাটোরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শান্ত হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন।

১৬ মে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গোপালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত শান্ত উপজেলার দড়ি কাছিকাটা এলাকার সাইদুর রহমানের ছেলে।

Ad

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ট্রাকটি ভাঙচুর করে। পরে ট্রাকচালককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম জানান, ট্রাক চালককে আটক করা হয়েছে। ট্রাকটিও থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এবার চীন সফরে যাচ্ছেন পুতিন
এবার চীন সফরে যাচ্ছেন পুতিন
১৬ মে ২০২৬ বিকাল ০৪:৫১:১৮






তীব্র গরমে শরীর সতেজ রাখবেন যেভাবে
তীব্র গরমে শরীর সতেজ রাখবেন যেভাবে
১৬ মে ২০২৬ বিকাল ০৩:৫২:১৭




Follow Us