• ঢাকা
  • |
  • বুধবার ৩রা আষাঢ় ১৪৩৩ রাত ১১:০৫:২০ (17-Jun-2026)
  • - ৩৩° সে:

চাঁদপুরে ১০ মামলার আসামিসহ গ্রেফতার ২

১৭ জুন ২০২৬ রাত ০৮:৩৩:০৮

চাঁদপুরে ১০ মামলার আসামিসহ গ্রেফতার ২

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দশ মামলার আসামি জহিরুল ইসলাম (৪৫) এবং ৩ মামলার আসামি সুমন সওদাগর (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

১৬ জুন মঙ্গলবার মধ্যরাতে উপজেলার মোবারকদী ও চরমুকুন্দী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ(ওসি) হাফিজুর রহমান মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. জহিরুল ইসলাম চাঁদপুর সদর থানার বিষ্ণুপুর ইউনিয়নের ধনপদ্দি গ্রামের কেরামত আলী প্রধানের ছেলে এবং মো. সুমন সওদাগর মতলব পৌরসভার চরমুকুন্দী এলাকার মো. ফরিদ সওদাগরের ছেলে।

পুলিশ জানায়, মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিকের দিকনির্দেশনা এসআই মো. ইউনুছ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মোবারকদী এলাকার বায়তুল মামুর জামে মসজিদের মাঠ থেকে ইয়াবাসহ মো. জহিরুল ইসলামকে গ্রেফতার করে।

পুলিশ আরও জানায়, আসামি মো. জহিরুল ইসলামের বিরুদ্ধে ৭টি মাদক মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলো।

এদিকে একই দিন এসআই সুজিত চন্দ্র দে সঙ্গীয় ফোর্স নিয়ে মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দী এলাকার সওদাগর বাড়ি থেকে সুমন সওদাগর (৩২) কে গাঁজাসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ মামলার আসামি জহিরুল ইসলাম এবং ৩ মামলার আসামি সুমন সওদাগরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us