• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:০৫:১১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পলাশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও ছেলে দগ্ধ

২৭ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১:৫০:৫৯

পলাশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও ছেলে দগ্ধ

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে দগ্ধ হয়ে মা ও ছেলে গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

Ad

২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮টায় পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের সান্তাননপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে দগ্ধরা হলেন সাস্তানপাড়া গ্রামের দিপালী রানী ধর (৬০) ও তার ছেলে উত্তম কুমার ধর (৩৮)।

Ad
Ad

পলাশ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ডাংগার সান্তাননপাড়া গ্রামের উত্তম ধরের বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হন উত্তম ধর ও তার মা দিলাপী রানী ধর। পরে স্বজন ও স্থানীয়রা রাত সাড়ে ৮টায় সিলিন্ডারের আগুন নিন্ত্রণে আনেন।

এদিকে আগুনে দগ্ধ মা ও ছেলেকে উদ্ধার করে স্বজনরা প্রথমে ঘোড়াশালের ছলিম উল্লাহ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের ডা. মানজুরুল ইসলাম জানান, দগ্ধ মা ও ছেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাদিকুল বারী জানান, আগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তার আগেই এ ঘটনায় আগুনে দগ্ধ হয়ে আহত হন মা ও ছেলে। ঘরের ভিতরে রান্না করার কক্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পুড়ে তারা আহত হন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪





Follow Us