• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:০০:৪৫ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

শাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৫ অক্টোবর ২০২৩ বিকাল ০৫:১৯:১৬

শাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরিফ মিয়া নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৫ অক্টোবর বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশের একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান।

আরিফ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়।

জানা গেছে, আরিফ মিয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থিত এল সেইফ নামক বাসায় থাকতেন। সেখানে ভোর ৪টার দিকে আত্মহত্যা করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের সহায়তায় পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ ব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম রোকন জানিয়েছেন, মেসের সিলিং ফ্যান থেকে ওই ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
২২ জুন ২০২৬ বিকাল ০৪:২৮:০৮





Follow Us