• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৪০:৫০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো উত্তরবঙ্গের রেল যোগাযোগ

৯ মে ২০২৪ সকাল ১০:৫৭:৩০

৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো উত্তরবঙ্গের রেল যোগাযোগ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীর মুলাডুলি স্টেশন এলাকায় ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের চাকা লাইনচ্যুতির পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ৯ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Ad

এর আগে ৮ মে বুধবার দিবাগত রাত ৩টার দিকে মুলাডুলি স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে এই ঘটনা। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় ট্রেন উদ্ধাররের পর সকাল সোয়া ৮টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

Ad
Ad

ট্রেন লাইনচ্যুতির বিষয়টি নিশ্চিত করে পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ জানান, নীলফামারীর বুড়িমারী থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন বুড়িমারী এক্সপ্রেস। পথে রাত ৩টার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে পৌঁছার পর যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ঈশ্বরদী লোকোমোটিভ ও ডিজেল কারখানা থেকে সকাল ৬টায় দুর্ঘটনা কবলিত উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে মিটার গেজ ট্রেনের কোচগুলো সরিয়ে রেললাইন সচল করে।

পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এরপর ঈশ্বরদী লোকোসেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে সকাল ৭টায় উদ্ধার কাজ শুরু করে। প্রাথমিকভাবে ট্রেনের চাকার যান্ত্রিক ত্রুটির কারণে এই লাইনচ্যুতির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us