• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:২২:৪২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ডাকাতির প্রস্তুতিকালে ‘জনি গ্যাঁং’ এর মূলহোতাসহ ৯ জন আটক

১০ জুন ২০২৪ দুপুর ১২:৫৬:০৭

ডাকাতির প্রস্তুতিকালে ‘জনি গ্যাঁং’ এর মূলহোতাসহ ৯ জন আটক

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর কাটাখালী এলাকায় অপারেশন পরিচালনা করে ডাকাত দলের মূলহোতাসহ ৯ জনকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ৩টি চাকু ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

Ad

৮ জুন রাতে কাটাখালী থানাধীন শ্যামপুর পশ্চিমপাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Ad
Ad

আটক হওয়া ডাকাত দলের সদস্যরা হলো মো. জনি ইসলাম (২৩), মো. কুরমান আরী (২২), মো. মাসুম আলী (২৭), মো. সাগর (২০), মো. টিপু সুলতান (২০), মো. নুরমান ইসলাম (২০), মো. সুজন আলী (৩০), মো. আব্দুল মান্নান খাঁ (২০) এবং মো. আবু হানিফ (১৯)।

৯ জুন রোববার র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, আটক ডাকাতরা ‘জনি গ্যাঁং’ এর সদস্য। আসামি জনি এলাকার কুখ্যাত সন্ত্রাসী। তার নামে ইতিপূর্বে আরও ১০টি অস্ত্র, মাদক, মারামারিসহ বিভিন্ন মামলা রয়েছে। তার নেতৃত্বে সহযোগীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মহানগর এলাকায় বিভিন্ন স্থানে চাঁদাবাজি, জমিদখল এবং কোনো ব্যক্তি জমি ক্রয়, বাড়ি নির্মাণসহ যেকোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান খুললে তাদের চাঁদা না দিয়ে কোনো কাজ করতে পারত না। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪



Follow Us