• ঢাকা
  • |
  • বুধবার ১২ই ফাল্গুন ১৪৩২ রাত ১২:৪৪:৫৮ (25-Feb-2026)
  • - ৩৩° সে:

নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বলল ভারত

২৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩২:১১

নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বলল ভারত

আন্তর্জাতিক ডেস্ক:  ইরানের পরিস্থিতি পরিবর্তনশীল উল্লেখ করে দেশটিতে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে ভারত সরকার।

তেহরানে অবস্থিত ভারতের দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, ইরানে থাকা শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকদের বাণিজ্যিক ফ্লাইটসহ যেকোনো উপলব্ধ পরিবহন ব্যবস্থায় দেশ ত্যাগ করতে বলা হয়েছে। একই সঙ্গে ভারতীয় নাগরিক ও ভারতীয় বংশোদ্ভূতদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

Ad
Ad

বিক্ষোভ বা সমাবেশের স্থান এড়িয়ে চলতে, দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে এবং স্থানীয় গণমাধ্যমের খবর নিয়মিত অনুসরণ করতে বলেছে দূতাবাস।

Ad

গত জানুয়ারিতে ইতালি, পোল্যান্ড, জার্মানি ও স্পেনসহ কয়েকটি ইউরোপীয় দেশও তাদের নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান জানিয়েছিল। সে সময় ইরানি মুদ্রা রিয়ালের মান কমে মার্কিন ডলারের বিপরীতে প্রায় এক লাখ ৪৪ হাজারে নেমে যাওয়ার পর সরকারবিরোধী বিক্ষোভ বাড়তে থাকে।

এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। দুই দফা আলোচনা ইতোমধ্যে হয়েছে এবং আগামী বৃহস্পতিবার জেনেভায় আরেক দফা বৈঠক হওয়ার কথা।

১৯ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ‘অর্থবহ চুক্তি’ করার জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দেন। তিনি সতর্ক করে বলেন, চুক্তি না হলে এর পরিণতি হতে পারে। তবে ইরান কর্তৃপক্ষ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে সরে না আসার অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

এদিকে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে ট্রাম্প সামরিক বিকল্প বিবেচনা করছেন। সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের ঘাঁটি, পারমাণবিক স্থাপনা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অবকাঠামো থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: শাফাক নিউজ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
২৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:১১





হঠাৎ অসুস্থ জামায়াত আমির
হঠাৎ অসুস্থ জামায়াত আমির
২৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৮






Follow Us