• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৩:০২ (12-Mar-2026)
  • - ৩৩° সে:

বি-১ বোমারু বিমান মারণাস্ত্রে সাজাচ্ছে যুক্তরাষ্ট্র, ভয়াবহ যুদ্ধের শঙ্কা

১২ মার্চ ২০২৬ বিকাল ০৪:৩২:০১

বি-১ বোমারু বিমান মারণাস্ত্রে সাজাচ্ছে যুক্তরাষ্ট্র, ভয়াবহ যুদ্ধের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে হামলা জোরদার করতে এবার নতুন করে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। 

১১ মার্চ বুধবার যুক্তরাজ্যের একটি বিমান ঘাঁটিতে মার্কিন বিমানবাহিনীর বি-১ বোমারু বিমানে ‘বাংকার বাস্টার’ বোমা মজুত করতে দেখা গেছে বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।

Ad
Ad

প্রতিবেদনে বলা হয়, এর মাধ্যমে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে পেন্টাগন হয়ত ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণের মতো ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে হামলা চালাতে এ ভারী বিমানগুলো পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

Ad

এ সংক্রান্ত ভিডিওতে দেখা গেছে, আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে অন্তত একটি বি-১ বিমানের অস্ত্র রাখার স্থান থেকে একটি মিসাইল লঞ্চার সরিয়ে নেওয়া হচ্ছে।

বি-১ বোমারু বিমানগুলো আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এগুলো লক্ষ্যবস্তু থেকে শত শত মাইল দূর থেকে নিক্ষেপ করা সম্ভব; যা বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সীমানার বাইরে থাকে। 

যুক্তরাজ্যে বি-১ বোমারু বিমানে যে ‘জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশনস’ (জেডিএএম) মজুত করতে দেখা গেছে, সেগুলো নিক্ষেপের জন্য বিমানকে লক্ষ্যবস্তুর প্রায় ২৫ মাইলের মধ্যে থাকতে হয়।

রিপোর্টে বলা হয়, ভূগর্ভস্থে হামলার জন্য বোমারু বিমানকে লক্ষ্যবস্তুর এত কাছে, বিশেষ করে ইরানের আকাশসীমার অনেক ভেতর নিয়ে যাওয়ার পরিকল্পনাটি একটি বড় সংকেত। 

এর অর্থ পেন্টাগন আত্মবিশ্বাসী যে তারা ইরানের বিমানবিধ্বংসী সক্ষমতা প্রায় পুরোটাই ধ্বংস করে দিয়েছে।  

এ ছাড়া ঘাঁটির বাইরের পর্যবেক্ষকদের সামনেই প্রকাশ্যে এসব যুদ্ধবিমান সাজানোর মাধ্যমে একটি বার্তাও দেওয়ার চেষ্টা হচ্ছে। তা হলো, যুক্তরাষ্ট্রের ভাণ্ডারে থাকা অন্যতম শক্তিশালী অস্ত্রগুলো আসছে এবং তা ঠেকানোর ক্ষমতা ইরানের খুব একটা নেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাজাপুরে চাঁদাবাজি মামলায় গ্রেফতার ২
রাজাপুরে চাঁদাবাজি মামলায় গ্রেফতার ২
১২ মার্চ ২০২৬ বিকাল ০৫:৪০:৪৪






গোলহীন মেসি, ড্র করল মায়ামি
গোলহীন মেসি, ড্র করল মায়ামি
১২ মার্চ ২০২৬ বিকাল ০৪:৫৭:১৩




Follow Us