• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে বৈশাখ ১৪৩৩ রাত ১১:৪১:২৯ (10-May-2026)
  • - ৩৩° সে:

আলোচনা চালিয়ে যাওয়া মানে আত্মসমর্পণ নয়: মাসুদ পেজেশকিয়ান

১০ মে ২০২৬ রাত ০৮:০৫:০৭

আলোচনা চালিয়ে যাওয়া মানে আত্মসমর্পণ নয়: মাসুদ পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক: আলোচনা চালিয়ে যাওয়া আত্মসমর্পণের শামিল নয় বরং এর উদ্দেশ্য ইরানি জনগণের অধিকার নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করা বলে মন্তব্য করেছেন মাসুদ পেজেশকিয়ান।

১০ মে রোববার তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসী যুদ্ধের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির পুনর্গঠন বিষয়ক টাস্কফোর্সের এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

পেজেশকিয়ান বলেন, ইরানি জাতি কখনও শত্রুদের কাছে নতিস্বীকার করবে না। তিনি আরও বলেন, সংলাপ বা আলোচনার বিষয়কে আত্মসমর্পণ কিংবা পিছু হটা হিসেবে ব্যাখ্যা করা উচিত নয়।

Ad

ইরানের প্রেসিডেন্ট জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো, বিশেষ করে আবাসিক ইউনিটগুলোর দ্রুত পুনর্নির্মাণ জরুরি। পুনর্গঠন ও ক্ষতিপূরণ কার্যক্রমের সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মানসিক নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করাকে তার প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি।

এছাড়া সর্বোচ্চ সমন্বয়, গতি ও ঐক্যের মাধ্যমে জনসেবামূলক কার্যক্রম পরিচালনায় সব নির্বাহী সংস্থাকে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান পেজেশকিয়ান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতির ব্যাপকতার কারণে এখনও ইরানে জনসম্পৃক্ততা এবং সামাজিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা প্রয়োজন। এই সংকট সফলভাবে মোকাবিলায় সমাজের সব স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: তাসনিম নিউজ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us