• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে বৈশাখ ১৪৩৩ রাত ০৮:৪১:২১ (11-May-2026)
  • - ৩৩° সে:

গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার

১১ মে ২০২৬ সকাল ০৮:৫৩:৪৩

গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে ৫ দশমিক ০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাব বাংলাদেশেও অনুভূত হয়েছে। বিশেষ করে চট্টগ্রামসহ দেশের কয়েকটি এলাকায় মৃদু কম্পনের খবর পাওয়া গেছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ১০ মে রোববার দিবাগত রাত ১টা ৩৬ মিনিটে (বাংলাদেশ সময়) ভূমিকম্পটি আঘাত হানে।

Ad
Ad

সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল। প্রাথমিকভাবে এর অবস্থান নির্ণয় করা হয়েছে ২০ দশমিক ৪৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৯৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

Ad

অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সিদোকতাইয়া শহর থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: সিনহুয়া

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us