• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৪:০৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

‘বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কঠিন হবে’

২ নভেম্বর ২০২৫ দুপুর ০১:৫০:১৯

‘বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কঠিন হবে’

নিজস্ব প্রতিবেদক: বিএনপি যদি মাঠে নামে, তবে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি অভিযোগ করেছেন, ঐকমত্য কমিশন জাতির সঙ্গে প্রতারণা করছে।

Ad

২ নভেম্বর রোববার দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাবের নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এসব মন্তব্য করেন তিনি।

Ad
Ad

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ঐকমত্য কমিশন জুলাই সনদে স্বাক্ষরের পর যেসব পরিবর্তন এনেছে তা নিয়ে সরকার নীরব আছে। জুলাই সনদ ইস্যুতে জাতির সঙ্গে যে প্রতারণা করা হয়েছে সেটি জনগণ বুঝেছে।

বিএনপির এই নেতা আশাবাদী, অন্তর্বর্তী সরকার জুলাই সনদের পরিবর্তন নিয়ে তাদের ব্যাখ্যা পরিষ্কার করবে।

তিনি বলেন, বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে। যেভাবে প্রতিবাদ করা উচিত, বিএনপি তা না করে জনগণের কাছে বক্তব্য তুলে ধরছে।

আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার সম্ভবনা রয়েছে বলেই বিভিন্ন মহল থেকে মিথ্যা বিতর্কের জন্ম দেওয়া হচ্ছে বলেও অভিযোগ গয়েশ্বরের।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us