• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৪২:১৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সদরপুরে ইউএনওকে প্রত্যাহার না করে নিজ-কর্মস্থলে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১২ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৫৪:১৪

সদরপুরে ইউএনওকে প্রত্যাহার না করে নিজ-কর্মস্থলে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনের বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে প্রত্যাহারের বিরুদ্ধে মানববন্ধন করেছে সদরপুর উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Ad

১২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

Ad
Ad

মানববন্ধনে বক্তারা ইউএনও আল মামুনের বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ প্রত্যাহার করে তাকে নিজ-কর্মস্থলে পুনর্বহালের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, উপজেলা প্রকৌশলী আবদুল মোমিন, কৃষি কর্মকর্তা নিটুল রায়, মাধ্যমিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এর আগে সকালে সদরপুর উপজেলা বিএনপি ও জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ (ইউএনও) আল মামুনের পক্ষে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে একটি মানববন্ধন পালন করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us