ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় কুষ্টিয়া থেকে খুলনা যাওয়ার পথে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে অন্তত ১০ জন আহত হয়েছেন।
৫ মার্চ বৃহস্পতিবার সকাল জেলার গাড়াগঞ্জ এলাকার জেভি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, কুষ্টিয়া থেকে গড়াই পরিবহনের একটি বাস ঝিনাইদহ-যশোর মহাসড়কের ওই স্থানে পৌঁছালে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং পাশে দাঁড়িয়ে থাকা বালি বোঝাই ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানিয়েছেন, ‘অতিরিক্ত গতি এবং অযাচিত ওভারট্রেকিংয়ের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available