অনলাইন ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যসহ চারজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
৯ মে শনিবার দুপুরে উপজেলার চুনতি বনপুকুর এলাকার ফোর সিজন হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন পটিয়ার বদিউল আলমের স্ত্রী রেহেনা আক্তার, ঝিনাইদহ সদর উপজেলার গোপালপুর এলাকার চান আলীর পুত্র নাইমুল ইসলাম জিহান, একই এলাকার আনোয়ার হোসেনের পুত্র নাঈমুল ইসলাম এবং ভোলার মনির আহমদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মারসা পরিবহনের দুটি যাত্রীবাহী বাস ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।
আহতদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দীন চৌধুরী জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। বর্তমানে উত্তেজিত জনতার কারণে মহাসড়কে মারসা পরিবহনের সব গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available