• ঢাকা
  • |
  • বুধবার ১২ই ফাল্গুন ১৪৩২ রাত ১২:৩৯:২৩ (25-Feb-2026)
  • - ৩৩° সে:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেফটি ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৪৫:৫২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেফটি ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিখোঁজের পর একটি পরিত্যক্ত সেফটি ট্যাংক থেকে নুরমা খাতুন (১৬) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২২ ফেব্রুয়ারি রোববার বিকেলে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত নুরমা খাতুন ওই গ্রামের নজরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় তালতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে নিশ্চিত করেছে পরিবার।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নুরমা খাতুন দীর্ঘ সময় নিখোঁজ ছিল। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাচ্ছিলেন না। একপর্যায়ে বাড়ির পাশের একটি পরিত্যক্ত সেফটি ট্যাংকে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।

Ad
Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
২৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:১১





হঠাৎ অসুস্থ জামায়াত আমির
হঠাৎ অসুস্থ জামায়াত আমির
২৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৮






Follow Us