আন্তর্জাতিক ডেস্ক: চলমান সংঘাত বন্ধে তিনটি শর্তের কথা জানিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের ন্যায্য অধিকারকে স্বীকৃতি, ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে আর কোনো হামলা না করার নিশ্চয়তা দেওয়া হলে যুদ্ধ বন্ধ করা সম্ভব।
১১ মার্চ বুধবার তিনি এ তিনটি শর্ত তুলে ধরেন। পেজেশকিয়ান বলেন, তেহরান এখনো আঞ্চলিক শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে সংঘাতের অবসান ঘটাতে হলে প্রথমেই ইরানের বৈধ অধিকারকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, এ বিষয়ে তিনি রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলেছেন। আলোচনায় তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সংঘাত শুরু হয়েছে জায়নবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পদক্ষেপের মাধ্যমে, এমনটাই মনে করে ইরান।

পেজেশকিয়ান বলেন, রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনায় তিনি অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ইরানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি আরও বলেন, এই যুদ্ধের অবসান ঘটাতে হলে ইরানের বৈধ অধিকারকে স্বীকৃতি দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে কোনো ধরনের আগ্রাসন না হওয়ার জন্য শক্ত আন্তর্জাতিক নিশ্চয়তা নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে সংঘাত শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্তমানে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। এ সময় রাশিয়া ইরানের নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে চলেছে এবং শত্রুতামূলক কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available