• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:৩৪:৩২ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:১৩:০৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরব-এর রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।

Ad

২২ ফেব্রুয়ারি রোববার সকাল সাড়ে ১১টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সরকার গঠন করে প্রধানমন্ত্রী হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা জানান সৌদি রাষ্ট্রদূত। পাশাপাশি সৌদি যুবরাজের পক্ষ থেকে অভিনন্দন বার্তাও পৌঁছে দেন তিনি।

Ad
Ad

সাক্ষাতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আর্থ-সামাজিক নানা ইস্যু গুরুত্ব পায় আলোচনায়।

এর আগে সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে দাপ্তরিক কার্যক্রম শুরু করতে আসেন প্রধানমন্ত্রী। এ সময় মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার তাকে স্বাগত জানান।

এদিকে দুপুর ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনাল-সংক্রান্ত একটি সভা শেষে সাড়ে ১২টায় বিভিন্ন মন্ত্রণালয়ের কয়েকজন মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিতে আহত-৭
মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিতে আহত-৭
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২০:২৯


সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ গ্রেফতার-৬
সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ গ্রেফতার-৬
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৩:০৫




ওসিকে গালাগাল, উপজেলা বিএনপির সভাপতি আটক
ওসিকে গালাগাল, উপজেলা বিএনপির সভাপতি আটক
২২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:০২

পদ্মায় আড়াআড়ি বাঁশের বাঁধ, অবাধে জাটকা নিধন
পদ্মায় আড়াআড়ি বাঁশের বাঁধ, অবাধে জাটকা নিধন
২২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩৯:২৭

পদত্যাগ করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ
পদত্যাগ করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ
২২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩৫:২০



Follow Us